শিরোনাম
◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় আগেই সিরিজ হেরে গেছিল অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না তারা। মোহাম্মদ নাওয়াজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে করতে পারল না একশ রানও। ১১১ রানের রেকর্ড জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শেষ করেছে পাকিস্তান।

রোববার লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সাইম আইয়ুব ও বাবর আজমের ফিফটিতে ৬ উইকেটে ২০৭ রান তোলে পাকিস্তান। জবাবে ২১ বল আগে ৯৬ রানে থামে মিচেল মার্শের দল।

শনিবার দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তান। এর পরদিনই সেই রেকর্ড ভেঙে দিল স্বাগতিকরা। ---- অলআউট স্পোর্টস

অন্যদিকে রানের ব্যবধানে টি-টুয়েন্টিতে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়। তাদের আগের সবচেয়ে বড় হারটি ছিল ১০০ রানের, ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম দুইশ রান করতে পারে পাকিস্তান। গত ম্যাচে ১৯৮ রান ছিল তাদের আগের সর্বোচ্চ।

রেকর্ড সংগ্রহ গড়ার পথে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের ভেতর তারা ফখর জামান (১০) ও অধিনায়ক সালমান আলী আগার (৫) উইকেট হারায়। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে চাপ সামাল দেন সাইম ও বাবর।

৩৭ বলে ৫৬ রান করা সাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ম্যাথিউ কুনেমান। ঝড়ো ২১ রানের ইনিংস খেলে ফেরেন খাজা নাফে। এরপর ক্রিজে এসে তাণ্ডব চালান শাদাব খান। ১৯ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪৬ রান করে ফেরেন তিনি।

ইনিংস শুরু করতে নেমে দুই ছক্কা ও ছয়টি চারে ৩৭ বলে ৫৬ রান করেন সাইম। ৩৬ বলে অপরাজিত ৫০ রান করতে এক ছক্কা ও তিনটি চার মারেন বাবর। আর পাঁচটি ছক্কা ও দুটি চারে ১৯ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শাদাব। ৩৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন বাবর।

লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে তিন টপ-অর্ডারকে হারিয়ে দারুণ চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। ৪৪ রান যোগ করতে তারা খেলেন ৩৯ বল।

দশম ওভারের প্রথম বলে স্টয়নিসকে (২৩) বোল্ড করে ব্যাটিং ধসের শুরু করেন নাওয়াজ। ১৬.৫ ওভারে কুনেমানের (৫) বিদায়ে নবম উইকেটের পতন হয়। ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়া অ্যাডাম জ্যাম্পা কুঁচকির সমস্যার কারণে ব্যাটিংয়ে না নামায় সেখানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। বাঁহাতি স্পিনে ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাওয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়