শিরোনাম
◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ: বিদ্যুৎ বিভাগের নির্দেশনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আড়াই কো‌টি টাকার অদম্য টি-টোয়েন্টি কাপ, তিন দলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : তিন দল নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে তাদের ব্যয় হবে আড়াই কোটি টাকা।

আগেই জানা গিয়েছিল তিন দলের নাম, কোচ ও অধিনায়ক হচ্ছেন কারা। আজ তিন দলের পূর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বেশ শক্তিশালী স্কোয়াড হয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধুমকেতুর। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যতীত সব ক্রিকেটার আছেন লিটনের দলে।

জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। আকবর আলীর দুর্দান্ত একাদশে আছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার থেকে শুরু করে জাতীয় দলে খেলারাও।

তিন দলের স্কোয়াড-

ধুমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ।

দুর্দান্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল ইসলাম, মাহফুজুল ইসলাম রনি, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, নাহিদ রানা, এস এম মেহেদী হাসান, রাকিবুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়