শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন 

স্পোর্টস ডেস্ক : এবার গাজার মানবিক সংকটে বিশ্বনেতাদের নিরবতার কড়া সমালোচনা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গা‌র্দিওলা। তা‌কে ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সবসময়ই সরব ভূমিকায় দেখা যায়। 

শক্তিশালী রাষ্ট্র নেতাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি। বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে এ কথা বলেন গার্দিওলা।

বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি)  বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে ফিলিস্তিনিয়ান স্কার্ফ বা কেফিয়াহ পরে বক্তব্য রাখেন গার্দিওলা। অনুষ্ঠানের শুরুতে সালাম দিয়ে ভাষণ শুরু করেন তিনি।

রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ‘কুৎসিত কর্তৃপক্ষ’ আখ্যা দেন গার্দিওলা। তিনি বলেন বিশ্ব নেতারা নিজেরা সুরক্ষিত এবং আরামদায়ক পরিবেশে বসে নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দেন। গার্দিওলা বলেন ‘শক্তিশালীরা কাপুরুষ কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করতে পাঠায় কিন্তু নিজেরা ঘরে বসে ঠান্ডায় গরম, আর গরমে এয়ার কন্ডিশনারে আরাম করে।’

Advertisement

গাজার শিশুদের দুঃখের চিত্র তুলে ধরে গার্দিওলা বলেন, ‘যখন দেখি একজন শিশু গত দুই বছরে তাঁর মায়ের জন্য কাঁদছে, ধ্বংসস্তূপের নীচে, আমি মনে করি আমরা তাদের একা, পরিত্যক্ত ও অবহেলিত করে দিয়েছি।

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ভাবি, সেই শিশু বলছে ‘তোমরা কোথায়? এসে আমাদের সাহায্য কর। আর আমরা এখন পর্যন্ত তা করি নি।’

তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে দর্শকদের উপস্থিতিতে দাঁড়িয়ে অভ্যর্থনা পান গার্দিওলা। শেষবারে তিনি মানবিক বার্তা দিয়ে বলেন,’আমরা বিশ্বের সামনে দাঁড়িয়েছি দেখানোর জন্য যে আমরা দুর্বলদের পাশে আছি। এই ক্ষেত্রে সেটা ফিলিস্তিন- এবং সব ন্যায়সঙ্গত কারণ।

দীর্ঘদিন ধরেই নিপীড়িত মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে সোচ্চার গার্দিওলা। ২০১৮ সালে কারাবন্দী কাতালান নেতাদের সমর্থনে মাঠে হলুদ রিবন পরার অপরাধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গার্দিওলাকে ২০,০০০ পাউন্ড জরিমানা করেছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭০,০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। অনেক বিশেষজ্ঞের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং অনাহার ও রোগে মৃত্যু ধরলে এই সংখ্যা ১ লাখের উপরে হতে পারে।

  • সর্বশেষ