শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড!

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ইস্যুতে বিশ্বকাপই বয়কট করেছেন তারা। এবার জানা গেল, বাংলাদেশের মতো ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ডও!

কিন্তু কী কারণে এমন আপত্তি তুলেছে ইংল্যান্ড? পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন বলছে, ভারতে ক্রমেই বাড়তে থাকা নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এমনটা ভাবছে ইংল্যান্ড।

জিএনএন বলছে, ‘ভারত নিপা ভাইরাসে আক্রান্ত। তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয়। ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে।‘

যদিও জিএনএন জানিয়েছে, শেষ মুহূর্তে ভেন্যু বদল করে ইংল্যান্ডের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব, ‘ ‘টি-২০ বিশ্বকাপ ২০ দলের। ৫৫ ম্যাচের মাত্র ২০টি শ্রীলংকায়, বাকি সব ভারতে। কাজটা তাই কঠিন। আইসিসিকে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে বলা হলো এখন ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এখন হাতে তো আরও বেশি সময় নেই। এখন সব ম্যাচ শ্রীলংকায় নেওয়া খুব কঠিন।’

Advertisement

তবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট কিংবা ইংলিশ মিডিয়া এই ব্যাপারে এখনো মুখ খোলেনি। সি গ্রুপে ইংল্যান্ড তাদের সবগুলো ম্যাচই খেলবে ভারতে।

ভারতে এই মারাত্মক নিপা ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর এখন আর শুধু ভারতের ভেতরে সীমাবদ্ধ নয়। বিশ্ব মিডিয়াও ফলাও করে প্রচার করছে এর ভয়াবহতা, ভারতও জানিয়েছে সচেতনতার বার্তা। স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস থেকে শুরু করে পিপিই পরার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভাইরাসের প্রাণ হারানোর হার ৪০-৭৫ শতাংশের মধ্যে, যা এটিকে করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি মারাত্মক করে তোলে।’

  • সর্বশেষ