শিরোনাম
◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান টিম পেইন পিএসএলে নতুন দল সিয়ালকোট স্ট্যালিয়নজের কোচ হলেন

স্পোর্টস ডেস্ক : নতুনভাবে যুক্ত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজ তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে।

স্ট্যালিয়নজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যানিমেটেড পোস্টারের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, “আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি টিম পেইনকে সিয়ালকোট স্ট্যালিয়নজের হেড কোচ হিসেবে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক, প্রমাণিত নেতৃত্ব এবং চ্যাম্পিয়নশিপ মানসিকতা নিয়ে তিনি নতুন এক যুগের সূচনা করবেন।

২০২৩ সালের মার্চে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া পেইন অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

স্যান্ডপেপার কেলেঙ্কারির পর তিনি অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব নেন এবং ২৩টি টেস্টে অধিনায়কত্ব করেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৯ সালে ইংল্যান্ডে ২-২ ড্রয়ের মাধ্যমে অ্যাশেজ ধরে রাখতে সক্ষম হয়। অধিনায়ক হিসেবে তার সময়ে অস্ট্রেলিয়া ১১টি টেস্ট জয় ও ৮টি টেস্টে পরাজিত হয়।

অবসরের পর পেইন অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে একাধিক সিরিজে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ হিসেবেও কাজ করেন।

উল্লেখ্য, নতুন এই পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি ২০২৬ সালের জানুয়ারিতে ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে ওজেড ডেভেলপার্স ১.৮৫ বিলিয়ন পাকিস্তানি রুপি রেকর্ড মূল্যে কিনে নেয়। আট দল নিয়ে পিএসএল ১১ শুরু হবে ২৬ মার্চ ২০২৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়