শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এমন গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ডের দেওয়া এক পোস্টে আরও বিপাকে পড়েছে পাকিস্তান। রীতিমতো ঘুম হারাম হয়েছে তাদের। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে খেলতে চায় আইসল্যান্ড।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান, বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। 

Advertisement

বুধবার (২৯ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলার ব্যাপারে কী সিদ্ধান্ত নিল, সেটা আমাদের জানা দরকার। যেহেতু তারা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে, আমরা দ্রুতই উড়াল দেব। তবে বিমানের সূচি আসলেই একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পৌঁছানো কঠিন হয়ে গেল। আমাদের উদ্বোধনী ব্যাটারদের একটু ঘুমের সমস্যা রয়েছে।’

পোস্টের সঙ্গে কেফলাভিক বিমানবন্দর থেকে কলম্বো যাত্রার একাধিক ফ্লাইট রুটের ডায়াগ্রামও প্রকাশ করে আইসল্যান্ড ক্রিকেট।  এক সূচি অনুযায়ী, ১৮ ঘণ্টা ৫০ মিনিটে ম্যানচেস্টার ও দুবাই হয়ে কলম্বো পৌঁছানোর কথা। 

আরেকটি রুটে লন্ডন ও দুবাই হয়ে সময় লাগবে ১৯ ঘণ্টা ১০ মিনিট। এ ছাড়া আরও দুটি বিকল্প রুটও প্রকাশ করা হয়। একটি রুটে লন্ডন ও দুবাই হয়ে ২৬ ঘণ্টা ৪৫ মিনিটে কলম্বো পৌঁছানোর কথা বলা হয়েছে। অন্য রুটে সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা ১০ মিনিট, যেখানে মাঝপথে লন্ডন ও দুবাইয়ে যাত্রাবিরতির কথা উল্লেখ করা হয়।

‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতাকে আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এর আগে বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যখন অনিশ্চয়তা ছিল, তখন ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের নাম ডিলিট করে আইসল্যান্ড ক্রিকেট নিজেদের নাম বসিয়ে দিয়েছিল।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ