শিরোনাম
◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে ফেরার ইচ্ছা থাক‌লেও এখন নতুনদের সময়: ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা দলে ফেরার টান যে এখনও কাজ করে, তা লুকালেন না অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে সব কিছু বিবেচনা করে তিনি মেনে নিয়েছেন, জাতীয় দলের অধ্যায়টা তার জন্য শেষই হয়ে গেছে। 

স্প্যানিশ দৈনিক এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোসারিও সেন্ট্রালের এই তারকা বলেন, ‘(জাতীয় দলে ফেরার) ইচ্ছা নেই এমন নয়। কিন্তু আমার একটা পর্ব শেষ হয়েছে। যা চেয়েছিলাম, সবই পেয়েছি। এখন নতুন প্রজন্মের পালা।

জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তটা হুট করেই নেওয়া নয়। ডি মারিয়া জানালেন, কাতার বিশ্বকাপের পরই তিনি মনে মনে বিদায় ঠিক করে ফেলেছিলেন। তবে সতীর্থদের অনুরোধে কোপা আমেরিকায় আরেকবার খেলতে রাজি হন।

আর্জেন্টিনার জার্সিতে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ডি মারিয়া বেছে নেন ২০২১ সালের কোপা আমেরিকা জয়কে। 

তখন ২৮ বছরের শিরোপা-খরা ছিল। ব্যক্তিগতভাবেও সেটা ছিল এক ধরনের মুক্তি। ক্লাব ফুটবলে ভালো করছিলাম, কিন্তু দেশের হয়ে জিততে পারছিলাম না। সেই বোঝা নিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আমার গোল- ওটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি।

কাতার বিশ্বকাপ জয় নিয়ে ডি মারিয়ার উপলব্ধি আরও গভীর। তার ভাষায়, বিশ্বকাপের মূল্য অবশ্যই বেশি। তবে প্রতিটি ট্রফিই ত্যাগের পুরস্কার। একটাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

  • সর্বশেষ