শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে আগ্রহী নয় বাংলাদেশ। এ সমস্যা নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। এতদিন মুখে কুলুপ এঁটে রাখলেও অবশেষে নিজেদের নীরবতা ভেঙেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ সূচি পরিবর্তন করা কঠিন ছিল।

বিসিসিআইয়ের এই কর্মকর্তা এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন বিশ্বকাপে অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি না দেয়ায় বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। 

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা অভিযোগ করেন, পাকিস্তান অকারণে বাংলাদেশের বিষয়ে জড়িয়ে পড়ছে এবং নিজেকে বাংলাদেশের বন্ধু দেখিয়ে তাদের উসকানি দিচ্ছে। তার মতে, এতে বাংলাদেশ ভুল সিদ্ধান্তের দিকে যাচ্ছে।

Advertisement

রাজীব শুক্লা বলেন, 'পাকিস্তান অকারণে এই বিষয়ে আটকে আছে। পাকিস্তান বাংলাদেশকে উসকাতে বড় ভূমিকা নিচ্ছে। তাদের এটা করা উচিত নয়। পুরো বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশে কী করেছে—বাংলাদেশিরাও জানে। এখন তারা সহানুভূতিশীল সাজার চেষ্টা করে বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।'

তিনি আরও বলেন, 'আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক এবং আমরা সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু তারা যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, তাই শেষ মুহূর্তে পুরো সূচি বদলানো খুব কঠিন। এ কারণেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

এর আগে, মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলে উত্তেজনা আরও বেড়ে যায। বিসিবি এটিকে এই ইঙ্গিত হিসেবে দেখে যে, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। 

এরপর বিসিবি ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এই সমস্যা সমাধানে আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনায় অংশ নেয়। তবে নিজেদের সিদ্ধানে অটল থাকে।  

আইসিসি জানায়, নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানো হয়েছে এবং দেখা গেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বাস্তব নিরাপত্তা ঝুঁকি নেই। তাই বিশ্বকাপের সূচি বদলানো হবে না। বাংলাদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায়, নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডকে নেয়া হয়।

স্কটল্যান্ড ছিল টুর্নামেন্টে সরাসরি যোগ্যতা না পাওয়া সর্বোচ্চ র‌্যাঙ্কধারী টি-টোয়েন্টি দল। বর্তমানে তারা ১৪ নম্বরে রয়েছে এবং তারা টুর্নামেন্টে থাকা সাতটি দলের চেয়ে এগিয়ে—নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির থেকেও। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ