শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে আইসিসির কঠিন শাস্তির হুঁশিয়ারি: ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে করতেও পারে। এমন ইঙ্গিত স্বয়ং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। বয়কট প্রসঙ্গে গতকাল তিনি বলেছিলেন, পাকিস্তান সরকার যা বলবে, পিসিবি সে সিদ্ধান্ত মেনে নেবে। যদিও এমন দোলাচলের মধ্যে পাকিস্তান আজ দল ঘোষণা করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, তবে আইসিসি কঠিন শাস্তি দেবে। এই শাস্তির আওতায় থাকতে পারে দ্বিপক্ষীয় সিরিজে নিষেধাজ্ঞা, এশিয়া কাপ থেকে বহিষ্কার ও পিএসএলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা।

সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এর মধ্যে থাকবে দ্বিপক্ষীয় সিরিজ খেলার অনুমতি না দেওয়া, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ বাতিল।’

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার প্রসঙ্গ উঠেছে বাংলাদেশ ইস্যুতে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। বিসিবির দাবি ছিল, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। আইসিসি দাবি মানেনি, উপরন্তু সদস্যদের ভোটে বাংলাদেশের জায়গায় সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে।

এসব ঘটনার ধারাবাহিকতায় গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ বয়কট করার প্রশ্নে নাকভি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।’ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নেওয়ার জন্য শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে গিয়েছিলেন। তিনি কবে নাগাদ পাকিস্তানে ফিরবেন, তা জানা যায়নি।

আইসিসি দ্বিচারিতা করছে উল্লেখ করে নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় আমি একই কথা বলেছি। দ্বিমুখী নীতি চলতে পারে না। যেখানে একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আরেকটি দেশের ক্ষেত্রে ঠিক তার উল্টো করা হয়। আমাদের অবস্থান হলো বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যেকোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত। তারা একজন বড় অংশীদার। এই অবিচার করা উচিত নয়।’

  • সর্বশেষ