শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্ক কাটিয়ে বিসিবির অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন নাজমুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম আবারও অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তিনি তার জবাব শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়েছেন।

ডিসিপ্লিনি কমিটি তার জবাব পর্যালোচনা করে সন্তোষজনক মনে করেছে।’

নাজমুল ইসলামকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ক্রিকেটারদের নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও সমালোচনার মুখে পড়েন তিনি। এসব ঘটনায় ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Advertisement

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুলের পদত্যাগ দাবি করেন। এর প্রতিবাদে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ একাধিক ক্রিকেটার। এতে বিপিএলের একাধিক ম্যাচ স্থগিত হয়ে যায় এবং একপর্যায়ে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় বিসিবি।

পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর শর্তসাপেক্ষে খেলায় ফেরেন ক্রিকেটাররা।

এর মধ্যেই নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের পর তিনি লিখিত জবাব জমা দেন, যা ডিসিপ্লিনি কমিটি সন্তোষজনক হিসেবে গ্রহণ করে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো নির্বাচিত পরিচালককে সহজে পদ থেকে অব্যাহতি দেওয়া যায় না। মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া হওয়া অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলেই কেবল পরিচালকের পদ শূন্য ঘোষণা করা যেতে পারে। সে কারণেই নিয়ম অনুযায়ী নাজমুল ইসলাম তার অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেয়েছেন।


উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নাজমুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে এমন মন্তব্য করেন, যা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তার ওই মন্তব্যই শেষ পর্যন্ত বিপিএল বয়কট ও বড় ধরনের অস্থিরতার জন্ম দেয়।

 

  • সর্বশেষ