শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তী ক্রিকেটার আজহারউ‌দ্দিন বল‌লেন, ভার‌তে বিশ্বকাপ খেলতে না আস‌লে ক্ষতি বাংলাদেশেরই

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে ক্ষতি বাংলাদেশেরই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। সেই সাথে কিংবদন্তি এ ক্রিকেটার মনে করেন, ইচ্ছামতো বিশ্বকাপের সূচি পরিবর্তন করা যায় না।

নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভিন্ন সুর আজহারউদ্দিনের। ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা বলে মন্তব্য করেছেন সাবেক এ অধিনায়ক। --- ডেই‌লি ক্রিকেট

আজহারউদ্দিন বলেন, ‘তারা যদি না আসে, তবে সেটা তাদেরই ক্ষতি। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই। বর্তমানে নিউজিল্যান্ড ভারতে খেলছে, কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা খেলে গেছে। কোনো দলই তো অভিযোগ করেনি। আমাদের দেশ অত্যন্ত নিরাপদ।

ভারতের বদলে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। তবে সেই দাবি নাকচ করে দিয়ে আজহারউদ্দিন বলেন, ‘ইচ্ছামতো বিশ্বকাপের ম্যাচ এখানে-সেখানে সরানো যায় না। একবার সূচি নির্ধারিত হয়ে গেলে তা পরিবর্তন করা অত্যন্ত কঠিন কাজ।

টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ায়। মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মুস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তবে বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি বিসিবি। 

প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা। শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ