শিরোনাম
◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে খেলার জন্য ভারতের বিরু‌দ্ধে নিজ দল নিউ‌জিল‌্যা‌ন্ডের হ‌য়ে সিরিজে খেলছেন না নিশাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন জিমি নিশাম। গ্রুপ পর্ব শেষে চলে যাওয়ার কথা ছিল কিউই এ অলরাউন্ডারের। তবে রাজশাহীর কোচ হান্নান সরকারের অনুরোধে থেকে গেছেন নিশাম।

বিপিএলের ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। তার আগে ২১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ডের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াডে থাকলেও জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন নিশাম। কিউই অলরাউন্ডারের এমন কাজে বেশ খুশি রাজশাহীর কোচ হান্নান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহীর কোচ লেখেন, 'শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত। 

নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিলো। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো শুধু হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা, নিশামকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার তা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।

তিনি আরও যোগ করেছেন, 'বাকি যত প্রসেস সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবই। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে, এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়