শিরোনাম
◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তাস‌কিন আহ‌মেদ‌কেও কি‌নে নি‌লো ঢাকা ক‌্যা‌পিটালস

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালস একের পর এক চমক উপহার দিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগেই তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজধানীর দলটি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে তারা। ---- ডেই‌লি ক্রিকেট

সবশেষ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন তাসকিন। দলটির কিছু ম্যাচে অধিনায়কত্বও করেছিলেন জাতীয় দলের এ পেসার। তবে তার দল খুব একটা ভালো করতে পারেনি।

গত আসরের আগের মৌসুমে ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন। এক বছর পর আবারও পুরনো ঠিকানায় ফিরলেন তিনি। তবে সেবার দুর্দান্ত ঢাকা ছিল, গতবার থেকে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির নাম ঢাকা ক্যাপিটালস।

এর আগে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকা। এবার শাকিব খানের মালিকানাধীন দলটি আরও একটি চমক উপহার দিলো।

গত আসরে ঢাকা ভালো করতে পারেনি। তবে এবার শিরোপা জিততে আটঘাট বেধে মাঠে নেমেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়