শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৯ রা‌নে ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে হারা‌লো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ম‌্যাচ হার‌লেও চোখ জুড়া‌নো পাফর‌মেন্স ছি‌লো ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের। নেলসনে তৃতীয় টি-টোয়েন্টিতে এক রোমাঞ্চকর লড়াই দেখল ক্রিকেট বিশ্ব। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ড দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফিরিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচটিও নাটকীয় মোড় নিয়েছিল। ৮ উইকেট পড়ে যাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের আশা জিইয়ে রাখেন স্প্রিংগার ও শেফার্ড। নবম উইকেটে মাত্র ৩৯ বলে তারা যোগ করেন ৭৮ রান। এই উইকেট জুটিতে এটাই দেশটির সর্বোচ্চ রান। --- অলআউট স্পোর্টস

৪৫ বলে ৯০ থেকে এক সময় সমীকরণ নেমে আসে ৭ বলে ১৩ রানে। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে জ্যাকব ডাফি দারুণ এক রিটার্ন ক্যাচ নিয়ে ফেরান ২০ বলে ৩৯ রান করা স্প্রিংগারকে। এরপর শেষ ওভারে ১২ রান দরকার ছিল। দ্বিতীয় ম্যাচের মতোই দায়িত্ব নেন কাইল জেমিসন। 

প্রথম চার বলে মাত্র দুই রান দেওয়ার পর পঞ্চম বলে শেফার্ডকে (৩৪ বলে ৪৯ রান) আউট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানে গুটিয়ে দেন তিনি।

আগে টসে জিতে ব্যাটিং নিয়ে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে স্বাগতিকরা। ডেভন কনওয়ে ৩৪ বলে ৫৬ এবং ড্যারিল মিচেল ২৪ বলে ৪১ রান করেন। ইনিংস বড় হওয়ার ইঙ্গিত থাকলেও তিনটি রান আউট এবং ম্যাথিউ ফোর্ড ও জেসন হোল্ডার দুই উইকেট করে নেওয়ায় বড় স্কোর আসেনি। ফোর্ড ২ উইকেট নেন ২০ রান দিয়ে। হোল্ডার নেন ৩১ রান দিয়ে ২ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতেই জ্যাকব ডাফি দুই উইকেট নিয়ে অতিথিদের চাপে ফেলেন। এরপর ইশ সোধি ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে প্রায় ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে। সেখান থেকে স্প্রিংগার–শেফার্ড নাটকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত আবারও অল্পের জন্য ম্যাচ হাতছাড়া হলো ক্যারিবীয়দের। সোধি ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ডাফি ৩ উইকেট নেন ৩৬ রান দিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়