শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সৌরভ গাঙ্গু‌লির আই‌সি‌সির প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল: মমতা বন্দ্যোপাধ্যায়

স্পোর্টস ডেস্ক : সৌরভের আই‌সি‌সি প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার বিকেলে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সদস্য রিচাকে অভিনন্দন জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিভা ও পরিশ্রম যদি যথাযথ সম্মান পায়, তবে বাংলার মেয়েরা আরও বহু কৃতিত্ব অর্জন করতে পারে। তবে তাঁর বক্তব্যের মধ্যেই নজর কাড়ল আই‌সি‌সি প্রেসিডেন্ট পদ নিয়ে মন্তব্য।

মমতা বলেন, 'আমি একটা কথা বলতে চাই। রিচাকে আমরা অবশ্যই সমর্থন করব। কিন্তু ওর ওপর কোনও অযথা চাপ দেব না। ওকে নিজের মতো করে এগোতে দিতে হবে। আমাদের যেমন অনেক সমর্থন থাকে, ঠিক তেমনই অনেক শত্রুও থাকে।' এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন।

তিনি বলেন, 'আমি একটু অপ্রিয় সত্যি বলে ফেলি। তবু বলি। আজ আই‌সি‌সি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায়। আমার বিশ্বাস, একদিন ও হবেই।' উল্লেখ্য, বর্তমানে আই‌সি‌সির প্রেসিডেন্ট জয় শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। এই প্রেক্ষিতে মমতার এই মন্তব্য নিয়ে ফের চর্চায় মেতেছে রাজনৈতিক মহল।

২০১৯ সালে বি‌সি‌সআি‌ই এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার সময় তাঁকে কেন্দ্র করে বিরাট উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বোর্ডে নেতৃত্বের রদবদল নিয়ে বারবার রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছে। মমতার বক্তব্যে সেই পুরনো বিতর্কই ফের মাথাচাড়া দিয়ে উঠল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে সৌরভকে ঘিরে ফের তৃণমূল বিজেপি সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে পারে। এর প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান কী হতে পারে? তার উত্তর সময়ই দেবে।

  • সর্বশেষ