শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে আয়োজিত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন। ফিফা জানিয়েছে, ২০ ঘণ্টা পেরোতেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়ে গেছে।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার তথ্যমতে– বিশ্বকাপের টিকিট পেতে সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক ৩ দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। আবেদনে এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা।

আসন্ন ২০২৬ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার (সিওও) হেইমো শিরগি জানিয়েছেন, ‘এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত।’

এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর। পরবর্তীতে ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে ফুটবলভক্তরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার এই প্রক্রিয়ার পুরোটাই হবে অনলাইনে। সরাসরি ক্রয়ের সুযোগ নেই। প্রথম ধাপ শেষে আসন ফাঁকা থাকলে পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য জানানো হবে ওয়েবসাইটে। 

Advertisement

এভাবে ২০২৬ সালের ১৯ জুলাই (ফাইনাল) পর্যন্ত টিকিট ক্রয়ের সময়সীমা ঠিক করেছে ফিফা। টিকিটের জন্য আবেদনে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করে নিতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ওয়েবসাইটে।

ভিসা প্রি-সেল ড্র সম্পূর্ণভাবে উল্লেখিত ওয়েবসাইটের প্রকাশিত আনুষ্ঠানিক নিয়মের অধীন। আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে হলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ভক্তরা গ্রুপ-পর্বের টিকিট শুরুতে মাত্র ৬০ মার্কিন ডলার থেকে সংগ্রহ করতে পারবেন। 

টিকিট বিক্রি শুরুর সময়ই সব ১০৪টি ম্যাচের জন্য একক ম্যাচ টিকিট ছাড়াও ভেন্যু-নির্দিষ্ট ও দল-নির্দিষ্ট টিকিট পাওয়া যাবে। বিশ্বকাপের আয়োজক সংশ্লিষ্টরা জানান, গ্রুপ পর্বের ম্যাচে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে শুরু হবে টিকিটের দাম। ক্যাটাগরিভেদে সেই দাম বাড়তে থাকবে।

প্রাথমিকভাবে শুধু ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পেরেছেন। ৪৮ দল নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং ২টি কানাডায়। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা ফিফার।

 

  • সর্বশেষ