শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল  খেলা মাদ্রিদে, নারী‌দের ফাইনাল পোল‌্যা‌ন্ডে

স্পোর্টস ডেস্ক: মাদ্রিদের এস্তাদিও মেট্রোপলিতানো স্টেডিয়ামে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বিবেচনা করেছিল সংস্থাটি। তবে সংস্কারের পরিকল্পনা থাকায় তা সরিয়ে নেয়া হয় মাদ্রিদে।

একই বছর নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশো জাতীয় স্টেডিয়ামে।

এদিকে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ লিগের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুরোধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা।

  • সর্বশেষ