শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

উদ্বেগ–উৎকণ্ঠায় নেপালের কাঠমান্ডুতে সময় পার করছে বাংলাদেশ দল। দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিলের পর মঙ্গলবার বাংলাদেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় দেশে ফেরা হয়নি জামাল ভূঁইয়াদের। এরই মধ্যে নতুন খবর, নেপালে বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে সেখানে হামলার চেষ্টা করা হয়।

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরের ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর তা হয়নি।

নেপালে বাংলাদেশ দল অবস্থান করছে কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে। সেখানে আতঙ্ক আর ভয় নিয়েই সময় কাটছে ফুটবলারদের। মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীরা টিম হোটেলের গেটও ভাঙচুর করে হোটেলে ঢোকার চেষ্টা করেন। দলের সঙ্গে থাকা একাধিক ফুটবলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রাউন ইম্পেরিয়াল হোটেলের পাশে রয়েছে এক সংসদ সদস্যের বাসভবন। হোটেলের পাশে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। হোটেলের পাশে এমপির বাসা হওয়ার কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিলো বলে জানান দলের এক ফুটবলার।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় তরুণদের আন্দোলন। কারফিউ উপেক্ষা করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তরুণেরা। বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কে পি শর্মা অলি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়