শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ 

স্পোর্টস ডেস্ক : ইউএস ও‌পে‌নের ফাইনাল জমা‌তে পা‌রে‌নি ইয়া‌নিক সিনার। বল‌তে গে‌লে তার বিরু‌দ্ধে এক‌পে‌শে খে‌লে‌ছে আলকারাজ। 

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ। চার সে‌টের ফাইনা‌লে কেবল শেষ সে‌টেই লড়াই কর‌তে পে‌রে‌ছে সিনার।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত মেগা ফাইনালে প্রতিপক্ষকে ৬-২, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে টেনিসে এক নম্বরের মুকুটটাও ফিরে পেলেন এই স্প্যানিশ তারকা।

এদিন, ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি কারণে নিরাপত্তা ম্যাচ শুরু করতে দেরি হয়েছে বেশ কিছুক্ষণ। 

যে কারণে বেগ পেতে হয় খেলা দেখতে আসা দর্শকদের। তবে আলকারাজের শৈল্পিক টেনিস ভুলিয়ে দিল সকল অব্যবস্থাপনা।

  • সর্বশেষ