শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নাইজারকে হা‌রি‌য়ে আ‌ফ্রিকা থে‌কে বিশ্বকাপের মূলপ‌র্বে মরক্কো

স্পোর্টস ডেস্ক : শুক্রবার রাতে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই প্রতি‌যো‌গিতায় ১০ জনের নাইজারকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে মর‌ক্কো।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। এরপর নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ পুরোপুরি মরক্কোর নিয়ন্ত্রণে চলে যায়। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি।

গ্রুপ ‘ই’-তে টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা দলটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেওয়া ১৭তম দল হলো মরক্কো।

উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। তবে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা।

  • সর্বশেষ