শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান কাপ বাছাইয়ে ইনজু‌রি টাই‌মে ই‌য়ে‌মে‌নের কা‌ছে পরা‌জিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সমানতা‌লে ল‌ড়ে‌ছে বাংলা‌দেশ। তার প‌রেও হার। 

‌নির্ধা‌রিত সময় নব্বই মিনিট পেরিয়ে তখন খেলা চলছিল যোগ করা সময়ের। শেষ বাঁশি বাজতে তখন বাকি আর ৩০ সেকেন্ডের মতো। এমন সময় গোল হজম করে বসল বাংলাদেশ। আর এতেই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারল মোরছালিন-ফাহমিদুলরা।

শনিবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে তারা। --- অলআউট স্পোর্টস

ম্যাচের ৮৭তম মিনিটে মুজিবুর রহমান জনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

এই হারে আগামী বছর জানুয়ারীতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে তাদের। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং গ্রুপগুলোর রানার্স-আপ দলের মধ্যে সেরা চারটি দল পাবে মূলপর্বের টিকিট।

এর আগে গত বুধবার বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর দল। আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ