শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুভমান গিল আবারো আইসিসির মাসসেরা ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার শুভমান গিল তৃতীয়বার আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরেও মাসসেরা হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে আইসিসি। ছেলেদের ক্রিকেটে গিল সেরা হয়েছেন।  অন্যদিকে মেয়েদের সেরা হয়েছেন অ্যালানা কিং।  

গত মাসে ৫টি ওয়ানডে খেলেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ওয়ানডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন ২ ম্যাচ। ইংলিশদের বিপক্ষে ওই সিরিজে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন তিনি। শেষটিতে করেছেন সেঞ্চুরি।  

এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে সেই ছন্দ ধরে রেখেছিলেন গিল। প্রথম দুই ম্যচেই রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ৪৬ রান। দুটি ম্যাচেই জয় তুলে নেয় পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া ভারত।  

সবমিলিয়ে গত মাসে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল। আর তাতে পেছনে পড়ে যান স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলপস। চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর ওয়ানডে থেকে অবসর নেওয়া স্মিথের ১৯৬ রানের বিপরীতে কিউই ব্যাটার ফিলিপস ৫ ম্যাচে করে ২৩৬ রান।

মেয়েদের ক্রিকেটে থাইল্যান্ডের থিপাচা পুথাওং ও জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার কিং। অ্যাশেজে ৯ উইকেট নেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে এই পুরস্কার জিতেছেন সারাল্যান্ড এবং বেথ মুনি।

  • সর্বশেষ