শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি ◈ এলপিজির বাজারদরে অস্থিরতা থামছেই না! ◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৪১ সকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগের ক্লাব লিভারপুল কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

স্পোর্টস ডেস্ক : টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও প্রবেশের আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির বাবা এরল মাস্ক টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইলন লিভারপুল কিনতে আগ্রহী। তবে ইংলিশ এ ক্লাবটি কেনার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যাওয়ার ভান ধরে অস্পষ্টভাবে বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। এতে দাম বেড়ে যাবে। এরল মাস্ক জানিয়েছেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী।

২০১০ সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টা শুধুই গুঞ্জন, এই গুঞ্জনের সত্যতা নেই। ফেনওয়ের অধীন নিজেদের সুদিন ফিরিয়ে এনেছে লিভারপুল। 

৩০ বছর অপেক্ষার পর ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতে ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। এবারও লিগ জেতার দৌড়ে অলরেডরা। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে এখন পর্যন্ত শীর্ষে লিভারপুল।

  • সর্বশেষ