শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ১৪টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ফরিদপুর–বরিশাল মহাসড়ক বন্ধ হয়ে পড়ে এবং প্রায় তিন ঘণ্টা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অবরুদ্ধ অবস্থায় থাকেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ চলে।

সংঘর্ষের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আবু জাহের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। তবে স্কুলের প্রধান শিক্ষক মো. এনামুল কবির পাশের হামিরদী ইউনিয়নের ১০টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী তামিম (১৫)–কে মারধর করে আহত করে কয়েকজন বখাটে। এই খবর তামিমের নিজ এলাকা মানিকদাহ ইউনিয়নের চারটি গ্রামে ছড়িয়ে পড়লে শত শত মানুষ সড়কে নেমে আসে।

পাল্টা প্রতিক্রিয়ায় হামিরদী ইউনিয়নের মৌজার ১০টি গ্রামের হাজারো মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কের অপর প্রান্তে অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।