শিরোনাম
◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, এ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত হয় এ মতবিনিময় সভা।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ ছাড়াও স্থিতিশীলতা, সামাজিক শান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত।

তিনি জোর দিয়ে বলেন, এমন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সূত্র: বাসস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়