শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৩২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দখলদার সেনারা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। এর আগে গতকাল রাতেও হামলা হয়।

শুধুমাত্র ভোর থেকে রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য জানিয়েছে।

advertisement

দখলদারদের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল রাফাতে হামাসের ৮ যোদ্ধা অস্ত্র নিয়ে সুড়ঙ্গ থেকে বের হয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে আজকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিভিল ডিফেন্স এজেন্সি এর আগের আপডেটে ২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। এরপর সংখ্যাটি ৩২-এ উন্নীত করে তারা।

advertisement

গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় আজ সকালে গাজা পুলিশের সদরদপ্তরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় মৃতের সংখ্যা বাড়ার পর মোট মৃতের সংখ্যা বাড়ে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের সদরদপ্তরে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে পুলিশ কর্মকর্তা ও বন্দি উভয় আছে।

advertisement

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ সদরদপ্তরে হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বাকি নিহতরা বেসামরিক লোকজন। নিহতদের মধ্যে একজন কর্নেল, দুইজন মেজর এবং দুইজন লেফটেনেন্ট সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ পুলিশ কর্মকর্তা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ