শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাকলিনের জন্য ৮৩০০ কোটিতে আইপিএল দল কিনতে চান সুকেশ

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা বহুদিনের। যদিও তার মন গলাতে একের পর এক উপহার দিয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন সুকেশ। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, এবার নাকি অভিনেত্রীকে ৮ হাজার ৩০০ কোটি টাকার উপহার দিতে চলেছেন দেশটির কারাগারে থাকা বিভিন্ন মামলায় অভিযুক্ত এই প্রতারক। 

এর আগেও কখনো পারস্যের বিড়াল, কখনো দামি ঘোড়া, কখনো আঙুর ক্ষেত বা প্রমোদতরী উপহার দিয়ে জ্যাকলিনকে খুশি করতে প্রচুর অর্থ ব্যয় করেছেন সুকেশ। এতকিছুর পরও নাকি অভিনেত্রীর থেকে কখনো ইতিবাচক সাড়া পাননি। উলটো আদালতে সুকেশের বিরুদ্ধে তাকে অকারণ উত্যক্ত করার অভিযোগ করেছিলেন জ্যাকলিন। তিনি আরও দাবি করেছিলেন, তিনি নাকি সুকেশের দেওয়া কোনো উপহারই গ্রহণ করেননি। 

এবার খবর রটেছে, ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ নাকি অভিনেত্রীকে নতুন উপহার দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, কারাগারে বসেই চিঠি লিখেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাপ্রাপ্ত সংস্থাকে। তিনি ৮ হাজার ৩০০ কোটির বিনিময়ে ওই দলকে কিনে নিতে চান। সবটাই নাকি করছেন ‘প্রেমিকা’ জ্যাকলিনের জন্য। বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন। 

এ খবর ছড়াতেই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে সুকেশ-জ্যাকলিনের সম্পর্ক। 

  • সর্বশেষ