স্পোর্টস ডেস্ক : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে অংশ নিবে ১২টি দল। এর মধ্যে ১০টি দল চূড়ান্ত হয়েছে। আর বাছাইপর্বের বাঁধা টপকে যেতে হবে বাকি দুটি দলকে। সেই পথের লড়াই শুরুর আসর বসবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে ১০ দলের এই লড়াই।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির সভায় বাছাইপর্বের নতুন সময়সূচি চূড়ান্ত হয়েছে। এর আগে সম্ভাব্য সময় হিসেবে ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চের কথা জানানো হয়েছিল।
এবার বাছাইপর্ব খেলতে হবে প্রথম দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে থাকবে আফগানিস্তানও। এবার বাছাইপর্বের সময়সূচিটিও গুরুত্ব পাবে। জানুয়ারির ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'এসএ২০'।
এসএ২০ এর একেবারে মার্চের শেষ দিকে শুরু হতে পারে আইপিএল। ফলে, কোন টুর্নামেন্ট না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই বাছাইপর্বের লড়াইয়ে নামতে পারবে ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। র্যাঙ্কিংয়ের পরের আট দল অর্থাৎ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশও সরাসরি মূল পর্বে খেলবে।
বাছাইপর্বের ১০ দলের মধ্যে থাকবে বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশন-২-এর শীর্ষ চার দল- বর্তমানে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ওমান। আরও চার দল আসবে বিশ্বকাপ বাছাই প্লে-অফ থেকে। এই প্লে-অফ হবে ১ থেকে ২২ ডিসেম্বর। সেখানে খেলবে ডিভিশন-২ এর নিচের চার দল নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত এবং চ্যালেঞ্জ লিগের শীর্ষ চার দল ইতালি, উগান্ডা, জার্সি ও কুয়েত।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে উঠবে। বাকি তিন দল খেলবে তিন ম্যাচের সুপার সিরিজে। নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সেই সিরিজের জয়ী দল জায়গা করে নিবে বিশ্বকাপের মূলপর্বে।
এদিকে আয়োজক নামিবিয়ার সামনে সরাসরি বাছাইপর্বে ওঠার সুযোগ রয়েছে। অক্টোবরের ৩ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে ম্যাচ জিততে হবে তাদের। পাশাপাশি ওমান, নেপাল ও কানাডার ম্যাচগুলোর ফলও নামিবিয়ার পক্ষে যেতে হবে।