শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : এই টুর্না‌মে‌ন্টের নিলামের মঞ্চে একে একে উঠলো বাংলাদেশের তারকা ক্রিকেটারদের নাম। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর নীরবতায় শেষ পর্যন্ত দলহীনই থাকতে হলো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) এর পঞ্চম আসরের নিলামে জায়গা পাওয়া বাংলাদেশের ১০ ক্রিকেটারকে।

বিদেশি ক্রিকেটারদের পেসার ক্যাটাগরিতে ছিলেন হাসান মাহমুদ। অন্যদিকে, অলরাউন্ডার ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান। ১৬ নম্বর সেটে ঘোষণা করা হয় তাদের নাম। নিলামে দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার মার্কিন ডলার। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থাকতে হয় দুইজনের। -- ডেইলি ক্রিকেট

এদিকে, ২০ নম্বর সেটে নাম ওঠে টাইগার ব্যাটার ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। হাসান ও সাকিবের মতো তার ভিত্তিমূল্যও ছিলো ৪০ হাজার ডলার। তবে তার ক্ষেত্রেও দেখা গেছে একই চিত্র। টুর্নামেন্টের কোন ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি তার প্রতি।

তবে বাংলাদেশের হয়ে বড় ভিত্তিমূল্যে থাকা চার ক্রিকেটারের নাম ওঠানো হয়নি নিলামের মঞ্চে। সর্বোচ্চ ৮০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেনের পাশাপাশি ৪০ হাজার ডলারের ভিত্তিমূল্যে থাকা শরিফুল ইসলাম কারোর নাম নেয়া হয়নি নিলামে।

এ ছাড়া ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তিন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবের নামও তোলা হয়নি নিলামের মঞ্চে।

নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটাল। ফলে আসন্ন আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবেন তিনি। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হতে যাওয়া আইএল টি-টোয়েন্টতে দুবাইয়ের জার্সিতে মুস্তাফিজের সতীর্থ হবেন ফাফ ডু প্লেসি, ফিল সল্ট, দাসুন শানাকা, রভম্যান পাওয়েল ও মার্কাস স্টইনিসের মতো তারকারা।

  • সর্বশেষ