শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন: জালাল ইউনুস

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিরুদ্ধে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না এনিয়ে দোটানায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে দলে পাওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনেও ছিলো জল্পনা। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই বেশি ব্যস্ত সাকিব। চট্টগ্রামে পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পেও তাকে দেখা যায়নি।

তবে বুধবার বিসিবি কার্যালয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পাকিস্তান সিরিজটি খেলবেন সাকিব। তিনি বলেছেন, বোর্ডের সঙ্গে, আমার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে সাকিবের কথা হয়েছে। পাকিস্তান সিরিজে সে অ্যাভেইলেবল। সময় না থাকলে সরাসরি দুবাই থেকে চলে যাবে। অথবা বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যেতে। পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে।

এদিকে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করা মুশতাক আহমেদকেও পাকিস্তান সিরিজে পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। বিশ্বকাপের পর তাকে দীর্ঘ মেয়াদে চুক্তির প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হওয়ায় সে প্রস্তাবে রাজি হননি মুশতাক।

আজ জালাল জানিয়েছেন, পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাওয়া যাবে। তবে এ বছর বাংলাদেশের বাকি সিরিজগুলোতে পাওয়া যাবে না সাবেক এই পাকিস্তান লেগ স্পিনারকে, যেহেতু সামনে ওর নিজের কিছু প্রগ্রাম আছে, সে জন্য বাকি সিরিজগুলোয় থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করবো তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। 

  • সর্বশেষ