শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০১:২৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষ্মিত আইসিসি

ভারতের অসহযোগিতা সত্ত্বেও আত্মবিশ্বাসী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে  এ নিয়ে অনিশ্চয়তার শেষ নেই। টুর্নামেন্ট নিয়ে নয়, অনিশ্চয়তা ভেুন্য নিয়ে। পাকিস্তান গিয়ে খেলতে রাজি নয় ভারত, সে কারণেই এই অনিশ্চয়তা। তবে আসর ঘিরে এরই মধ্যে টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলেছে পাকিস্তান। প্রস্তুত তিনটি ভেন্যুও। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান।  

ভারতের দাবি, তাদের ম্যাচগুলো শ্রীলংকা কিংবা আরব আমিরাতের মাটিতে আয়োজন করার। সব মিলিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে এখন বড় বাধা ভারত। তবে সেই বাধা সত্ত্বেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজনে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান, যা শুনে বিস্মিত খোদ আইসিসি। ক্রিকেট পাকিস্তানের সংবাদে বলা হয়েছে এমনটিই।

ভারতের পক্ষ থেকে হাইব্রিড মডেলের দাবি তোলা হলেও, তা আমলে নিচ্ছে না পাকিস্তান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে- টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর পাকিস্তানে আসতে কোনো সমস্যা না থাকলে ভারতের কেন এত সমস্যা। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পাকিস্তানেই আসতে হবে তাদের। এ ক্ষেত্রে তারা ভারতের বিকল্প হিসেবে শ্রীলংকার নামও ভেবে রেখেছে।

তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে আইসিসির সূত্র বলছে, টুর্নামেন্টের ৬ মাস বাকি থাকলেও ভারতকে নিয়ে কোনো পরিকল্পনা করেনি পিসিবি। আরব আমিরাত না শ্রীলংকায় তাদের ম্যাচ আয়োজন করা হবে, সে সম্পর্কে কোনো আলোচনা করেনি তারা। ভারত সমস্যা সমাধানে বিকল্প ভেন্যু ও এর জন্য সম্পূরক বাজেট বরাদ্দ নিয়েও আলোচনা করেনি। যার ফলে শেষ মুহূর্তে সমস্যা দেখা দিলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে, যা নিয়েই বিস্ময় প্রকাশ করেছে আইসিসি।

  • সর্বশেষ