শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের দল ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। সেখানে টি-টোয়েন্টি সহ ওয়নডে এবং চারদিনের ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সফরের জন্য বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ জন ক্রিকেটারকে বাছাই করে তালিকা প্রকাশ করেছে বিসিবি। এই সফরে টি- টোয়েন্টিতে আকবর আলি, ওয়ানডের জন্য আফিফ হোসেন এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই টুর্নামেন্ট অংশ নিবে ৯টি দল। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরো সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।
আগামী ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল। ১৫ আগস্ট এসিসি কমেটসের পর ১৬ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে তারা। 
১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ এইচপির। ১৮ আগস্ট হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

চার দিনের দল:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।

ওয়ানডে দল:
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।

টি-টোয়েন্টি দল:
তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।

  • সর্বশেষ