শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ভিসা নীতি ক্ষমতাসীন নেতাকর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে: মান্না

মাহমুদুর রহমান মান্না

রিয়াদ হাসান: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এমন মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে বসতে চায়। পথ খুঁজতে চায়। আওয়ামী লীগ আগেভাগে বোঝাতে চায়, তারা বিএনপির সঙ্গে বসে সবকিছুর নিষ্পত্তি করতে চায়। কিন্তু এই কথা বলে পালানোর জায়গা পাবে? এ কারণে সরকারের বাকি মন্ত্রীরা বলছেন, ‘না, তোমাদের (বিএনপি) সাথে বসব না। আর আমরা বলছি, তোমাদের (আওয়ামী লীগ) সাথে বসার প্রশ্ন আসে না। কারণ, আমরা চাই তোমরা যাও।

শুক্রবার (৯ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূত্র: প্রথম আলো

মান্না বলেন, দেশ এখন বদলাচ্ছে, পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, পুলিশ, প্রশাসন, সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। সূত্র: জাগোনিউজ.কম

সালাম আরো বলেন, আমেরিকা-ইউরোপসহ সারা বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করে ফেলছে এই সরকার, যা মহাবিপৎসংকেত। তাদের (সরকার) ক্ষমতা থেকে নামাতে হবে। আর ক্ষমতায় কে যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে। সূত্র: যুগান্তর

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, আমরা যেন মানুষের কথা বলতে পারি, এ জন্য সাংবাদিকদের একত্রিত হতে হবে। বারবার ঐক্য ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের ঐক্য ভাঙতে পারলে ক্ষমতাসীনদের তাতে সত্য লুকানো সহজ হয়।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে কবি কামার ফরিদ একটি কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া নির্যাতন নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। সম্পাদনা: তারিক আল বান্না 

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়