শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনকে নস্যাৎ করার জন্যই হত্যাকাণ্ডে মেতেছে সরকার : বিএনপি

বিএনপি

শাখাওয়াত মুকুল: অবৈধ সরকার বেআইনীভাবে ক্ষমতায় টিকে থাকা ও গণ-আন্দোলনকে নস্যাৎ করার লক্ষে হত্যাকাণ্ডে মেতে উঠেছে কর্তৃত্ববাদী, ফ্যসীবাদী এক নায়কতান্ত্রিক সরকার। একইসঙ্গে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সর্বগ্রাসী ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। ২১ নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব কথা বলা হয়। বৃহস্পতিবার(২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

সভায় বলা হয়, কুমিল্লায় গণ-সমাবেশের প্রচারণায় লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে আহত ব্রাক্ষ্মনবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ওরফে নয়ন মিয়াকে হত্যা করা হয়।  ইতোপূর্বে ভোলায় ২জন, নারাণগঞ্জে ১জন, মুন্সিগঞ্জে ১জন, যশোরে ১জন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১জন ও সিলেটে ১জন আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হন। 

এছাড়া, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ প্রায় ৩৫লাখ নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চলমান বিভাগীয় গণ-সমাবেশ গুলোকে নস্যাৎ করার হীন চক্রান্তে অবৈধ সরকার পুলিশকে বেআইনীভাবে ব্যবহার করছে। একই সঙ্গে পুনরায় গায়েবি মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে হয়রানি করছে বলে সভা মনে করে। 

সভায়, সরকারের এহেন হীন কার্যকলাপের নিন্দা, ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে নয়ন হত্যার জন্য দায়ী পুলিশ অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 

সভা আরও মনে করে, মিথ্যা গায়েবী মামলা দায়ের অবিলম্বে বন্ধ করতে হবে, দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে।

সভায়, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস এবং পানির মুল্য বৃদ্ধিতে যখন জনগণের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই সময় বিদ্যুতের আবারও ১৯.৯২% মূল্য বৃদ্ধিতে বিএনপি ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। 

সভা মনে করে, সরকার ভ্রান্ত জ্বালানী নীতি, বিদ্যুৎ উৎপাদনে চরম দূর্নীতি ও কুইকরেন্টাল প্লান্টের বেআইনি ক্যাপাসিটি চার্জ ও সর্বোপরি নজীর বিহীন দূর্নীতির কারণে ঘন ঘন বিদ্যুতের মূল্য বৃদ্ধি চলমান অর্থনৈতিক সংকটে জনগণের দূর্ভোগ সীমা অতিক্রম করছে। সভায়, অবিলম্বে এই মূল্য বৃদ্ধির ঘোষণা বাতিল করার দাবি জানায়।

সভায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে ছাত্রদল নেতা অনিক, ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের ছাত্রদল নেতা নয়ন মিয়ার পরিবার দুইটিকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসএম/এএ

  • সর্বশেষ