শিরোনাম
◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ কোনো তথ্য যাতে বাইরে না যায়, সে বিষয়ে নেতাদের সতর্কও করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে দিল্লি থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্ত হন শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সরাসরি উপস্থিতিতে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই তথ্য প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে দলটির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমকে বলেছেন, শেখ হাসিনা ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য ফাঁস না করার জন্য নেতাদের সতর্ক করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এরই মধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন। শেখ হাসিনা যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই তাদের নিয়ে সরাসরি বৈঠক আয়োজনের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে বৈঠকটি অনলাইনে করা হয়।

advertisement

বৈঠকে শেখ হাসিনা আবারও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন বলে ওই নেতা দাবি করেন। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে জোরালোভাবে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও তিনি জানিয়েছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

advertisement

শুক্রবারের বৈঠকে তার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টির পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক, আইনি ও সাংগঠনিক কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে আনার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামো সভাপতিমণ্ডলীতে তাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা চলছে বলে ওই সূত্র জানিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে পুতুলের কোনো পদ নেই।

ওই নেতার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার কয়েকজনও অনলাইনের বৈঠকে যুক্ত ছিলেন। দলের জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা নিজেদের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার কথা বৈঠকে তুলে ধরেন।

দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংবেদনশীলতা বেড়েছে। ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক ও গণমাধ্যম-সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে এর আগে ঢাকা প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, তার অংশ নেওয়া অন্তত একটি অনুষ্ঠানের বিষয়ে নয়াদিল্লি জানিয়েছিল, সেটি একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করেছে এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

সূত্র: ডেইলি ওয়াদা

  • সর্বশেষ