শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন

আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ জন।

এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত, স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। সফরসঙ্গীদের মধ্যে চার জন মন্ত্রীও আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

দুই জন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সফরসঙ্গীর তালিকায় আছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ