শিরোনাম
◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি

আলজাজিরা: যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই এসব শর্তের কথা জানিয়েছেন। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে শর্তগুলো পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় বসার আগে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে হবে। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নিতে হবে।

advertisement

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, এসব শর্ত মেনে নেওয়া হলে আলোচনার পথ আবার খুলতে পারে। তবে যুদ্ধ বন্ধের বিষয়টি সব ফ্রন্টেই কার্যকর হতে হবে বলে তিনি জানান।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

advertisement

সৌদি জোট আরও জানিয়েছে, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরেও কয়েকটি হামলার চেষ্টা ঠেকানো হয়েছে। এসব হামলার জন্য ইয়েমেনের হুথিদের দায়ী করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনাও বাড়ছে। এর প্রভাব আরও বড় আকার নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

advertisement

মধ্যপ্রাচ্যের নয়টি দেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে।

  • সর্বশেষ