শিরোনাম
◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলের মোকাবিলা একমাত্র প্রতিরোধেই সম্ভব: হিযবুল্লাহ মহাস‌চিব

আন্তর্জা‌তিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলি সরকার ও আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিরোধই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানে ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশন প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদে প্রতিরোধ’ সম্মেলনে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

নাঈম কাসেম বলেন, প্রতিরোধই ভূখণ্ড মুক্ত করার একমাত্র পথ। শক্তির ভারসাম্য প্রতিকূল হওয়া সত্ত্বেও লেবাননে প্রতিরোধ তার কার্যকারিতা প্রমাণ করেছে। তিনি বলেন, লেবাননে প্রতিরোধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, এর মাধ্যমে ভূখণ্ড ও জনগণকে মুক্ত করা সম্ভব। একইসঙ্গে ইসরায়েলি শত্রুকে পরাজয় ও অপমানের মধ্য দিয়ে সরে যেতে বাধ্য করা যায় এবং ফিলিস্তিন ইস্যুকে পুনরায় প্রাণবন্ত ও কার্যকর অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।

হিজবুল্লাহর মহাসচিব ফিলিস্তিন ইস্যুকে একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিরোধের সব ধরনের রূপই প্রয়োজনীয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সরকার উৎখাতের লক্ষ্যে, কিন্তু শেষ পর্যন্ত তা ইরানের বিজয়ে পরিণত হয়েছে।

  • সর্বশেষ