শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি করা যাবে না, করতে দেওয়াও হবে না : জামায়াত আমির

দুর্নীতি করা যাবে না, করতে দেওয়াও হবে না- বলে মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন এই জাতিকে সর্বহারা জাতিতে পরিণত করেছে। তারা বলেছিলেন দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানাবেন। কিন্তু তারা ব্যাংক লুট করে টাকা পাচার করে সিঙ্গাপুর ও কানাডায় সম্পদ ও ব্যবসা করেছেন। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গর্বের বাংলাদেশ গড়তে যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে। নির্বাচন সামনে রেখে কোনো মিথ্যা আশ্বাস আমরা দেব না। দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন। যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে।

জামায়াত আমির আরো বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের দায়িত্ব দিলে, উত্তরবঙ্গে প্রথম ওখানে কোদালের কোপ দেওয়া হবে। জায়গায় জায়গায় শিল্প কারখানা তৈরি করা হবে।

 

  • সর্বশেষ