শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রশাসনসহ সংশ্লিষ্টরা বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে অভিযোগ করেন মির্জা আব্বাস

মনিরুল ইসলাম :ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও  স্থায়ী কমিটির  অন্যতম সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, প্রশাসনসহ সংশ্লিষ্টরা বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে। 

আজ শুক্রবার  রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণার সময় তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগমুহূর্তে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সব প্রার্থীকে সতর্ক থাকতে হবে। নামাজ শেষে তিনি শাহজাহানপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। প্রচারণাকালে তিনি নিজ এলাকার মানুষের খোঁজখবর নেন।

এদিকে, বিকেলে রাজধানীর আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, দেশে সন্ত্রাস, মাদক ও সামাজিক মাধ্যমে তরুণদের আসক্তি বেড়ে যাওয়ায় খেলাধুলা নিয়ে খুব বেশি চর্চা করা হচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলা নিয়ে বেশি বেশি চর্চা করার ব্যবস্থা করা হবে। 

 তিনি বলেন, খেলাধুলা নিয়ে কোনো সরকারই কাজ করেনি। বর্তমানে খেলার অবস্থা খুব তলানিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়