শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেই বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ এ হাসনাত আবদুল্লাহর সামনে চার প্রতিদ্বন্দ্বী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল এবং হাইকোর্টে করা রিট খারিজ হওয়ায় এ আসনে অনেকটাই ফাঁকা মাঠ পাচ্ছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এ আসনে হাসনাত আবদুল্লাহ ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে আর কেউ মনোনয়ন না নেওয়ায় কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। একই সঙ্গে কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীও নেই বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আগেই তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পাওয়ায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

হাসনাত আবদুল্লাহর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ‘ট্রাক’ প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার ‘আপেল’ প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম ‘হাতপাখা’ প্রতীকে।

বুধবার দুপুরে (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।

 

  • সর্বশেষ