শিরোনাম
◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও হামলায় ক্ষোভ প্রকাশ করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। মব করে বর্তমানে জনমত প্রভাবিত করার দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। তারা ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলের এখতিয়ার নাই মব সৃষ্টি করার। জামায়াত নোংরা মবের নিন্দা জানায় বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেখতে চাই মব যেনো এখানেই শেষ হয়।

তিনি বলেন, সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং দলের অঙ্গীকারগুলো সামনে আনবে। একইসাথে নিজের চরিত্র ও কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত জনগণের। 

Advertisement

জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই। যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। ঠিক এই উদ্দেশ্যে দু'টো নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করবো।     

৩শ' আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট পছন্দ মতো প্রতীক ও বাক্সে পৌঁছানোর সুযোগ দিন।

 

  • সর্বশেষ