শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোটের আয়োজন করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী(ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে— এমনটা আমরা শুনতে পাচ্ছি। আজ (শনিবার, ১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিএনপি ও জামায়াতের সমঝোতা প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে—এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে—এ ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে।’

অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, ‘অতীতে ৪০ শতাংশ ভোটে নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন পেয়েছে। এই ৪০ শতাংশ ভোটে দুই-তৃতীয়াংশ আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে। এজন্যই উচ্চকক্ষ প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে, তবে আগামী নির্বাচনের এই অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।’

advertisement

তিনি বলেন, ‘শাপলা গণহত্যার সময় আলেমদের পাশে দাঁড়ায়নি বিএনপি, পাশে দাঁড়িয়েছে জামায়াত। শুধু ভোটের জন্য এরশাদের মত বিএনপিও ইসলামকে ব্যবহার করছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘বিচারপতি খায়রুল হকের মতো দেশটাকে বিপদের মধ্যে ফেলে দেবেন না। জুলাই সনদে রাষ্ট্রপতিকে স্বাক্ষর দেয়ানোর চেষ্টা করলে সে গণভবনে থাকবে কি-না, নিশ্চয়তা নেই।’

  • সর্বশেষ