শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৩, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৩, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ বছরের মধ্যে বিশ্বে সবচেয়ে কম ওয়াইন উৎপাদন

প্রীতিলতা: [২] বিশ্বজুড়ে এর উৎপাদন সাত শতাংশ কমেছে। মূলত ১৯৬১ সালের পর থেকে ওয়াইনের উৎপাদন কখনও এতটা কম হয়নি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ভাইন অ্যান্ড ওয়াইন (ওআইভি) এই তথ্য দিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

[৩] আবহাওয়ার চরম অবস্থার জন্য বিশ্বজুড়ে আঙুরের চাষ কমে গেছে। কোথাও অনেক আগে তুষারপাত হয়েছে, কোথাও প্রবল বৃষ্টি, কোথাও খরা হয়েছে। তার প্রভাব পড়েছে আঙুরের উৎপাদনে।

[৪] এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দুই গোলার্ধের ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোতে অনেক কম উৎপাদন হয়েছে। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিলি, সাউথ আফ্রিকা, ব্রাজিলে প্রত্যেক বছরই আঙুর উৎপাদন ১০ থেকে ৩০ শতাংশ কম-বেশি হচ্ছে। ইতালি, স্পেন ও গ্রিসে ভয়ঙ্কর আবহাওয়ার প্রভাব আঙুর চাষে পড়ছে।

[৫] ওআইভি জানিয়েছে, ২০২৩ সালে ২৪ কোটি ৪১ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হবে। ১৯৬১ সালে ২১ কোটি ৪০ লাখ হেক্টোলিটার ওয়াইন তৈরি হয়েছিল।

[৬] ফ্রান্স এবার বিশ্বের এক নম্বর ওয়াইন উৎপাদক দেশ হচ্ছে। ফ্রান্সে গতবারের সমান ওয়াইন তৈরি হবে। তবে ইতালির অবস্থা খারাপ। সেখানে ১২ শতাংশ কম উৎপাদন হবে। ২০১৭ সালের পর থেকে এতো কম উৎপাদন কখনও হয়নি।

[৭] তিন নম্বর স্থানে থাকা স্পেনের উৎপাদন কমবে ১৪ শতাংশ। জার্মানিতে অবশ্য গতবছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে। আমেরিকা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া ছিল। শীতে বৃষ্টিও হয়েছে। তাই এখানে উৎপাদন ১৪ শতাংশ বাড়বে।

[৮] তবে ওআইভি জানিয়েছে, একদিক থেকে ভালো হয়েছে। বিশ্বজুড়ে চাহিদাও কমেছে। সেই সঙ্গে উৎপাদন কম হওয়ায় কোনও সমস্যা হবে না। বাজারে সমতা বজায় থাকবে। সম্পাদনা: ইকবাল খান

পিএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ