শিরোনাম
◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপির ভেতরে কমিটি বাণিজ্য ও হাইব্রিডদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান ইথুন বাবুর

মনিরুল ইসলাম :  বিএনপির ভেতরে লুকিয়ে থাকা কমিটি বাণিজ্য, সুবিধাবাদী ও হাইব্রিড নেতাকর্মীদের বিষয়ে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু। একই সঙ্গে বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের বিতর্কিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় এবং পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার অভিযোগগুলোর বিষয়ে দলীয়ভাবে গভীর অনুসন্ধানের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার  ১০ নভেম্বর তার এফবিতে দেওয়া  এক পোষ্টে এক বক্তব্যে ইথুন বাবু বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন পর্যায়ে কারা নিজেদের স্বার্থে আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিদের নিরাপদ আশ্রয় তৈরি করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। টেলিভিশন থেকে শুরু করে দেশের আনাচে-কানাচে এ ধরনের তৎপরতা আর উপেক্ষা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইথুন বাবুর মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা বিএনপি কোনো ব্যক্তির ব্যক্তিগত পুনর্বাসন কেন্দ্র নয়। দলের পরিচয় ব্যবহার করে কেউ রাজনৈতিক সুবিধা আদায়, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, দলীয় পরিচয় কাউকে অপরাধের দায়মুক্তি দিতে পারে না। তাই সময় থাকতে প্রকৃত তথ্য যাচাই করে অনুপ্রবেশকারী, সুবিধাবাদী এবং তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করতে হবে।

ইথুন বাবু আরও বলেন, অন্যথায় এর দায় শুধু দলকে নয়, শেষ পর্যন্ত জনগণকেও বহন করতে হতে পারে। বিএনপিকে শক্তিশালী করতে হলে শুধু বাইরের প্রতিপক্ষ নয়, দলের অভ্যন্তরের অনিয়ম ও স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ নিতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিএনপির পরিচয় হওয়া উচিত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সম্মানের প্রতীক, কোনো সুবিধাবাদী চক্রের নিরাপদ আশ্রয় নয়।

  • সর্বশেষ