শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ

গাজীপুরে ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, এ ঘটনাটিকে ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিত্রিত করার মাধ্যমে প্রশাসন বিষয়টিকে হালকা করার চেষ্টা করছে, যা দুর্ভাগ্যজনক।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, প্রচলিত আইনে ১৬ বছরের কম বয়সি মেয়েদের সঙ্গে যৌনমিলন হলে তার সম্মতি থাকুক অথবা না থাকুক, সেটা ধর্ষণ হিসেবেই বিবেচিত হয়। এরপরও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন?

শায়খ আহমাদুল্লাহ বলেন, একটি সংঘবদ্ধ চক্র তথাকথিত প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা গেলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, সম্প্রতি বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধেও এক মুসলিম ছাত্রীকে অজ্ঞান করে ধর্ষণের বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মুসলিম নারীদের বিশেষ করে পর্দানশীন মেয়েদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রমাণ রয়েছে। তার এসব ঘৃণ্য মন্তব্য থেকে বোঝা যায়—এগুলো তার ব্যক্তিগত অপরাধ নয়, বরং সাম্প্রদায়িক অপরাধ এবং এর পেছনে আছে সাম্প্রদায়িক জিঘাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

বুয়েটের ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা বুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। অভিযুক্ত ধর্ষকের ছাত্রত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একইসঙ্গে গাজীপুরের ঘটনাটিও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে সংঘটিত ধর্ষণের ঘটনাগুলোতে যদি কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য বা উগ্রবাদী মনোভাব থাকে, তাহলে তা দেশের শান্তি-শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। সরকারকে এসব ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে হবে।

  • সর্বশেষ