শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০১:০৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসসির ফাঁসকৃত প্রশ্ন কিনে যারা সচিবালয়ের রিভলবিং চেয়ারে বসে দেশ চালাচ্ছেন 

মনজুরুল হক

মনজুরুল হক: পুলিশের আইজি (অব.) বেনজীর থেকে মতিউর, মুসা, মোশারফ, ড. সাদেক, আবু জাফর, আবেদ আলী-এরা এপিটাইজার। আসল হুইস্কি ঢালা-গেলা হচ্ছে অন্য মোকামে। এসব রত্নরাই কি প্রথম এবং শেষ? মোটেও না। এই রাষ্ট্রটিতে এখন এমন একটা ব্যবস্থা বলবত রয়েছে যেখানে ওপর তলার প্রায় সকলেই এই জিনিস। শুধু প্রোফাইল আলাদা। যাকে বলে টপ টু বটম। কেন হলো? কীভাবে হলো প্রশ্ন তুলুন। উত্তর পাবেন না। এবার নিজেই উত্তর মিলিয়ে নিন যে দেশে বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ইলেকশন মেকানিজম করা হয় এবং প্রকাশ্যে তা করতে সহায়তা করে এইসকল সরকারি ক্ষমতাধর কর্মকর্তারা। সেখানে এদের দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেয়া দূরের কথা, আঙ্গুল তোলারও নৈতিক অধিকার রাখে না সেই নির্বাচনের বেনিফিশিয়ারিরা।

বাংলাদেশ কোন পথে যাচ্ছে? যাচ্ছে নাইজেরিয়ার দেখানো পথে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এবং তার পূর্বসূরিরা নাইজেরিয়ার সকল খনিজ সম্পদ ইউরোপ-আমেরিকার হাতে তুলে দিয়েছিল। দেশটাকে খোকসা বানিয়ে দুর্নীতি, জোচ্চরি, কালোটাকা, বেশ্যাবৃত্তি, খুন-রাহাজানিসহ একটা ডেঞ্জারাস হিউম্যান ক্যাটাবলিজম দেশ বানিয়ে ছেড়েছে। পর্নো ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে নাইজেরিয়া। দুঃখজনক হলো অফিসিয়াল বেশ্যাবৃত্তি ছাড়া বাকি সবকিছুই এখানে নাইজেরিয়ার মতোই হচ্ছে। আমরা হয়তো এশিয়ার নাইজেরিয়া হতে চলেছি।

এসব আলাপ দূরে রেখে দুটো ভাইটাল প্রশ্ন তুলুন : [১] পিএসসির ফাঁসকৃত প্রশ্ন কিনে যারা সচিবালয়ের রিভলবিং চেয়ারে বসে দেশ চালাচ্ছেন তাদের কতজন প্রশ্ন কিনে পাস করেছেন, সেই খতিয়ান দাবি করুন। সবচেয়ে বিপজ্জনক হলো যে বিচারকগণ (ম্যাজিস্ট্রেট) জনগণের বিচার করছেন তাদের যোগ্যতা কী? গত দশ-পনের বছরে যারা শীর্ষ পদে চাকরি পেয়েছেন তাদের যোগ্যতা পুনঃযাচাই হোক। [২] শীর্ষ ক্ষমতাধরদের গ্রীণ সিগনাল বা ক্লিনচিট ছাড়া এসব চুনোপুঁটিদের ছাপ্পড় ফাড়া দুর্নীতি করার সাহস হবে না। ওই শীর্ষে আসীন ক্ষমতাধরদের জবাবদিহি করার জন্য প্রশ্ন তুলুন। ঈষৎ সম্পাদিত। লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট

 

  • সর্বশেষ