শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:০৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি ইস্যুতে ভূমি মন্ত্রণালয়ের সতর্কতা

ভূমি মন্ত্রণালয়

আনিস তপন: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়া পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবী করা হচ্ছে। প্রার্থীদের কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য জন্য অনুরোধ করে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। 

সোমবার (৬ জুন) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে গত ০২/০৬/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবী করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। 

কেউ অর্থ দাবী করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ কুমার দাস (মোবাইল নম্বর: ০১৮১৯৬৯৮১২৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 

এটি/এইচএ

  • সর্বশেষ