শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ১২:০২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২২, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি

বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন মারা গেছেন

এ কে এম সামসুদ্দিন

সুজন কৈরী: [২] বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

[৩] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।

[৪] জানাজা শেষে আইজিপি ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। মরহুমকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

[৫] মরহুম এ কে এম সামসুদ্দিন বিসিএস (পুলিশ) ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা ছিলেন। চাকরি জীবনে তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের ডিআইজি, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে চাকরি থেকে অবসর নেন।

[৬] তিনি ১৯৪৪ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আইজিপির শোক:

[৭] বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিনের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বাণীতে তিনি বলেন, মরহুম এ কে এম সামসুদ্দিন সুদক্ষ কর্মকর্তা ছিলেন। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ