শিরোনাম
◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা

ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সরকারি ছুটি। এর পরের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।
তবে মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন অফিস খোলা থাকবে। এই দিন ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ সুযোগ সবার জন্য প্রযোজ্য হবে না। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে এ সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।

ফলে সরকারি চাকরিজীবীদের একটি অংশের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ থাকলেও বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

  • সর্বশেষ